শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে ভুয়া পুলিশের ডিএসবি আটক

আদীব জামাল
আদীব জামাল
দিনাজপুরে ভুয়া পুলিশের ডিএসবি আটক

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়দানকারী আশিকুর ইসলাম আশিক (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।

বুধবার (২৬ জুলাই) দুপুর ১১ টার দিকে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ভুয়া ডিএসবি পুলিশ চক্রের প্রতারককে গ্রেফতারের সংবাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করেছেন।

আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর কাউয়াপাড়া মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার জানান, পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন পজিটিভ দিবে এমন কথা বলে ডাচ বাংলা রকেট এর মাধ্যমে ১ লক্ষ ২২ হাজার ৯৬ টাকা ও নগদ একাউন্টের মাধ্যমে ১১ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে বলে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গিয়েছে।

তিনি আরও জানান, ২৫ শে জুলাই ভুয়া ডিএসবি আশিককে তার নিজ বাড়ি থেকে সদর সার্কেল জিন্নাহ আল মামুনের পরিকল্পনায় ও কোতোয়ালি অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যেখানে ৩০ থেকে ৪০ টি মোবাইল সিম ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় ৩৪/৫৯৩ নাম্বারে মামলা অজু করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ