শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

দিনাজপু‌র বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড়-‌দিনাজপুর আঞ্চ‌লিক সড়‌কের কমরপ‌ুর যদুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে হ্যারিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পঞ্চগ‌ড় যাচ্ছিল।

ঠাকুরগাঁও থে‌কে দিনাজপু‌রে আস‌ছি‌ল ধানবোঝাই একটি ট্রাক‌। যদুর‌ মোড় এলাকায় নিয়ন্ত্রণ হা‌রিয়ে বাসটি বিপরীত থেকে থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই দুই চালকের মৃত্যু হয়। হাসপাতা‌লে নেওয়ার প‌থে বাসের আরেক যাত্রী মারা যান।

দিনাজপুর অতিরিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) আনোয়ার হো‌সেন ব‌লেন, বাস–ট্রা‌কের মু‌খোমুখী সংঘ‌র্ষে তিনজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা উদ্ধার কাজ কর‌ছেন। প‌রে বিস্তা‌রিত জানা‌ যা‌বে।

উল্লেখ্য, নিহত‌ বাসচাল‌কের নাম আবদুল ক‌রিম। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপ‌জেলার আমজাদ আলীর ছে‌লে। তাৎক্ষণিকভাবে অন্য হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি।

 

এসএ