শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে  নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল

দিনাজপুরের পুনর্ভবা নদীর রাজাপাড়া ঘাটে গভীর পানিতে তলিয়ে একই পরিবারের মামাতো ফুফাতো চার বছরের দুই ভাই মারা গেছে ।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে। দুই শিশুর মৃত্যুতে পরিবার সহ এলাকায় চলছে শোকের মাতম।

নিহত শিশু সিফাত হোসেন ( ৪) দিনাজপুর পৌর শহরের গোবরা পাড়ার রাহাত বাবুর ছেলে । অপর শিশুর রাইয়ান ( ৪) একই মহল্লার জহুরুল ইসলামের ছেলে । 

স্থানীয় জানান, ‘পরিবারের একজন সদস্য নদীতে মাছ ধরতে গেলে পিছু নেয় দুই শিশু। নদীর তীরে দুই শিশুকে দেখতে পেয়ে নদীর তীরবর্তী বাড়ীতে রেখে আবারো মাছ শিকারে যান ওই সদস্য। পুনরায় দুই শিশু সবার অলক্ষে আবারো নদীতে গিয়ে রাজাপাড়া ঘাটে গভীর পানিতে তলিয়ে যায়। এদিকে বাড়ীতে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে নদীতে তল্লাসি চালিয়ে দুজনকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন 

কোতয়ালী থানার ইন্সপেক্টর গোলাম মওলা শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে দুই শিশুর সুরতহার রিপোর্ট তৈরি করেছে । এ ব্যাপারে কোতয়ালী থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে‘ ।

 

মাহমুদ/পূর্ণিমা/ দীপ্ত সংবাদ