শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দিনাজপুরে গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিনাজপুরে গাজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

দিনাজপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১২ কেজি গাজা খালাস করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে মনির হোসেন (৩৩) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।

বৃহস্পতিবার (৩১) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।

আটক মাদক কারবারী মনির কুমিল্লা জেলা সদরের কোটেশ্বর গ্রামের আব্দুর রহিমের ছেলে ।

পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে শহরের ষষ্ঠিতলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা একটি কার্টুনে থাকা তিন প্যাকেট গাঁজাসহ মনির হোসেনকে হাতেনাতে আটক করে।

প্রতি প্যাকেটে ৪ কেজি করে তিনটি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজা ছিল। যার মুল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে ও একটা এন্ড্রোয়েড ফোন যার মুল্য ১৫ হাজার টাকা বলেও তিনি জানান ।

মাদক কারবারী মনির দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার চালান এনে দিনাজপুরসহ বিভিন্ন জেলার মাদক ব্যাবসায়ীদের সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ ধারা পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে ।

এসএ/দীপ্ত নিউজ