শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

দাফনের ৩৫ দিন পর কবর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাফনের ৩৫ দিন পর কবর থেকে নারীর মরদেহ উদ্ধার
পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় দাফনের ৩৫ দিন পর মানসুরা (২৬) নামের এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের নির্দেশে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। এ সময় ওই বাড়িতে ভীড় জমায় হাজারো মানুষ। পরে মানসুরার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।

গত ১৭ আগষ্ট স্বামী পারভেজ হাওলাদারের বাড়িতে এক সন্তানের জননী অন্তসত্ত্বা মানসুরার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে গত আট সেপ্টেম্বর মানসুরার মা নিলুফা বেগম পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারভেজ সহ চারজনের নামে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মরদেহ উত্তোলনের আদেশ প্রদান করেন।

মো.ইমরান/পূর্ণিমা/দীপ্ত নিউজ