শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দাফতরিক ভাষা বাংলা হলে বছরে ব্যয় হবে ৮শ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দাফতরিক ভাষা বাংলা হলে বছরে ব্যয় হবে ৮শ কোটি টাকা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জাতিসংঘের দাফতরিক ভাষা বাংলা হলে প্রতিবছর আমাদের ৮শ কোটি টাকা ব্যয় করতে হবে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ‘মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, ব্যয় বিবেচনায় এখনই বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রস্তাব যুক্তিসঙ্গত মনে করেন না অনেকে। তবে আর্থিক সঙ্গতি হলে বাংলাকে নিশ্চয়ই জাতিসংঘের দাফতরিক ভাষার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এদিকে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষার স্বীকৃতি দিতে হবে।

তিনি বলেন, ‘আমরা আবারও দাবি জানাব, বাংলা ভাষাকে জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যাদা দিয়ে বিশ্বের অন্যতম সেরা ভাষার মর্যাদা দিতে হবে।’

এফএম/দীপ্ত সংবাদ