শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

দল হিসেবে আ. লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দল হিসেবে আ. লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৯ জুলাই) রাজধানীর নিওরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখার পর গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সবচেয়ে বেশি শিকার বিএনপি।

নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ নির্বাচন চায়। কিন্তু যারা নির্বাচন পেছানোর কথা বলছেন তাদের আরও ভেবে দেখার আহবান জানান তিনি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান মির্জা ফখরুল।