শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

 

দক্ষিণ আফ্রিকায় খোরশেদ আলম দিদার নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দেশটির একদল ডাকাত।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে আফ্রিকার জোহানেসবার্গ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোরশেদ ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের লাতু হাজীর ছোট ছেলে। পরিবারে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পাঠাননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী খোরশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানা যায়, দিদার জোহানেসবার্গের রজেটিনভিলে দীর্ঘদিন ধরে ব্যবসায় করেন। কয়েকদিন আগে সেখানে ডাকাতের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, খোরশেদের স্বজনদের সাথে কথা হয়েছে। লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত নিউজ