শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ত্রাণ নিতে ৫ ঘণ্টার পথ পাড়ি, চোখে গুলি খেয়ে ফিরল ফিলিস্তিনি কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ত্রাণ নিতে ৫ ঘণ্টার পথ পাড়ি, চোখে গুলি খেয়ে ফিরল ফিলিস্তিনি কিশোর

ক্ষুধার্ত পরিবারের জন্য খাবার খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফিরেছেন ফিলিস্তিনি কিশোর আবদুল রহমান আবু জাজার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–নিয়ন্ত্রিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে গিয়ে এই ঘটনার শিকার হয় মাত্র ১৫ বছর বয়সী এই কিশোর।

সোমবার (৪ আগস্ট) আল জাজিরা প্রতিবেদনে এ খবর জানানো হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতাল বিছানায় বাঁ চোখে সাদা ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ঘটনার মর্মান্তিক বর্ণনা করে আবু জাজার বলেন, ‘চোখে গুলি লাগার পরও ইসরায়েলি সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুড়তে থাকেন। তখন জাজারের মনে হয়েছিল, ‘এই বুঝি শেষ। মৃত্যু সন্নিকটে।’

কিশোর জাজার জানায, আমার ও ভাই–বোনদের খাওয়ার মতো কিছু না থাকায় রাত প্রায় ২টার দিকে প্রথমবার ওই ত্রাণ কেন্দ্রে যাই। গাজা নগরীর আল–মুনতাজাহ পার্কে পৌঁছাতে জাজারের প্রায় ৫ ঘণ্টা সময় লেগেছিল। আমরা দৌড়াচ্ছিলাম। ঠিক তখন তারা গুলি করা শুরু করে। আমি আরও ৩ জনের সঙ্গে ছিলাম। তিনজনই আহত হই।

তিনি আরও বলেন, দৌড়াতে শুরু করার পর শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো কিছু অনুভব করলাম।

আমি মাটিতে লুটিয়ে পড়লাম। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে, আমি আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, আমি কোথায়? তখন লোকজন জানান, আমি গুলিবিদ্ধ হয়েছি।

চোখে অস্ত্রোপচার করানো হয়েছে জানিয়ে আবু জাজার বলেন, ‘আশা করি, আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে।’

 

এসএ