শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাবেক আ.লীগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ
আবদুল লতিফ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আ.লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

তার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেন একই আসনে জাতীয় পার্টি প্রার্থী মো. লিয়াকত আলী। কিন্তু আপিল শুনানিতে লতিফ সিদ্দিকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৮ জানুয়ারি) আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবন অডিটোরিয়াম (বেজমেন্ট–২)-এ আপিল শুনানিতে এই আদেশ দেওয়া হয়।

শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না।

এ সময় নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানান, পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করা হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

প্রসঙ্গত, লতিফ সিদ্দিকী ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী হাসাবে দায়িত্ব পালন করেন।

 

এসএ