শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

বুধবার (৮ মে) ভোরে তেঁতুলিয়া ক্ষয়ঘটপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল যুবায়েদ হাসান।

নিহতরা হলেন: তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।

স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে তাদের মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, নিহতদের পরিবার বা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ নিয়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

 

এসএ/দীপ্ত সংবাদ