শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব

সংসার জীবনে দুইবার ঘর বেঁধে একবারও স্থায়ী হতে পারেননি ঢালিউড চিত্রনায়ক শাকিব খান।

প্রথমে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। আব্রাহাম খান জয় নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু তাদের সেই সংসারে বেজে ওঠে বিচ্ছেদের সুর। বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

অপুর সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। এখানেও থিতু হতে পারেননি তিনি। এ সংসারেও শেহজাদ খান বীর নামে আরেকটি পুত্র সন্তান রয়েছে তার। প্রেম–বিয়ে–সংসার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন শাকিব। মাঝে তৃতীয় বিয়ে নিয়েও গুঞ্জন উঠেছিল অভিনেতার। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রাক্তন দুই স্ত্রী–সন্তান ও তৃতীয় বিয়ে নিয়ে কথা বলেছেন শাকিব।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনে তারা আঘাত তো দিয়েছেই, কোনো ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’— এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দুইজন (অপু–বুবলী) মানুষ অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এসব নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে।

শাকিব আরও বলেন, আমার দুই সন্তান, বাবা–মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং দেশ–বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন, যারা আমাকে অঢেল ভালোবাসা দেন, তাদেরকে নিয়ে আমি খুব ভালো আছি।

এ সময় শাকিবের কাছে জানতে চাওয়া হয়, আপনার তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছে? পাত্রী নাকি চিকিৎসক! সত্যিই কি আবারও সংসার জীবনে দেখা যাবে শাকিবকে? হবেন? জবাবে চিত্রনায়ক বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার, সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনো তাড়াহুড়া নেই যে, নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা–মার যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।

দুই ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শাকিব বলেন, ওরা এখনও অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাব।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ