শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্ক ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরস্ক ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
ইসলাম ধর্ম গ্রহণ করছেন শেভন।

তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর মারদিন ভ্রপরিদর্শনের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক দক্ষিণ কোরীয় পর্যটক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

আরতুকলু জেলা মুফতির কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, শেভন নামের ওই দক্ষিণ কোরীয় নাগরিক মারদিন শহর পরিদর্শনের সময় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে তিনি মুফতির কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।

আরতুকলু জেলার মুফতি সুলেমান বারানের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সেখানে শেভন ইসলামের মূল ইমানি বাক্য ‘শাহাদা’ পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম গ্রহণের পর নিজের নতুন নাম হিসেবে ‘আবদুল্লাহ’ বেছে নেন শেভন। অনুষ্ঠান শেষে মুফতি সুলেমান বারান তাকে পবিত্র কুরআনের একটি কপি উপহার দেন।

মারদিন তুরস্কের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ শহর। শত শত বছরের পুরোনো স্থাপনা, বৈচিত্র্যময় স্থাপত্য এবং বিভিন্ন সভ্যতার ঐতিহ্যের মেলবন্ধনের কারণে শহরটি দেশি–বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

এসএ