শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পে ভবনধস, ৬ শতাধিকের বিরুদ্ধে তদন্ত শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরস্কে ভূমিকম্পে ভবনধস, ৬ শতাধিকের বিরুদ্ধে তদন্ত শুরু
তুরস্কে ভূমিকম্পে ভবনধস

তুরস্কে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সরকার। যথাযথ আইন মেনে ভবন নির্মাণ হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) তুরস্কের আইনমন্ত্রী বেকির বজদাগ এ তথ্য জানান।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্কে মৃত্যের সংখ্যা ৪৪ হাজার ছাড়াও সিরিয়ায় সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ব্যাপক এই প্রাণহানির জন্য তুরস্কের বিরোধী দলগুলো প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করছেন। তাঁদের অভিযোগ, নিয়ম–নীতি মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে।

খবর আল–জাজিরায় বেকির বজদাগ বলেন, ভবন নির্মাণে ত্রুটির সঙ্গে জড়িত থাকায় ইতিমধ্যে ৬১২ জন সন্দেহভাজনের মধ্যে ১৮৪ জন কারাগারে আছেন। তাঁদের মধ্যে ভবন নির্মাণের ঠিকাদার, মালিক ও ব্যবস্থাপকেরা রয়েছেন।

এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগি জেলার মেয়র ওক্কেস কাভাককে গ্রেপ্তার করা হয়েছে। ভবনধসের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওক্কেস কাভাককে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। তিনি এরদোয়ানের দলের একজন সদস্য।

আফ/দীপ্ত সংবাদ