শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্কে ভূমিকম্পের ১১ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরস্কে ভূমিকম্পের ১১ দিন পর কিশোরকে জীবিত উদ্ধার
ওসমানের পাশে তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় ১১ দিন পর চৌদ্দ বছর বয়সী এক কিশোরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বেঁচে যাওয়া সেই বালকের নাম উসমান হালাবিয়া।

উদ্ধারকর্মীরা তাকে তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে উদ্ধার করে। সে একজন বিদেশি নাগরিক বলে জানা গেছে। তবে তার জাতীয়তা নিশ্চিত করে জানা যায়নি। তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা স্থানীয় একটি হাসপাতালে ছেলেটিকে দেখতে গিয়েছিলেন।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা তুরস্ক ও সিরিয়ার সীমান্তের বিশাল একটি এলাকাকে কাঁপিয়ে দেয়। শক্তিশালী ৭.৮ ও ৭.৬ মাত্রার দুই ভূমিকম্পের ঘটনা ১২ দিনে গড়িয়েছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। সবশেষ পাওয়া খবরে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই দেশে মৃতের সংখ্যা ৪৫ হাজারের কাছাকাছি।

তবে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের পর কতজন নিখোঁজ আছে তা এখনো নির্দিষ্ট করে জানাতে পারেনি এই দুই দেশ।

 

এফএম/দীপ্ত