শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তুরস্কে ভয়াবহ দাবানলে মারা গেল ৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তুরস্কে ভয়াবহ দাবানলে মারা গেল ৫ জন
সংগৃহীত ছবি

তুরস্কের দক্ষিণ–পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২১ জুন) বেশ কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়লে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। এদিকে দাবানলে গুরুতর আহত হয়েছেন ১০ জন।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা এক্সে এক পোস্টে বলেছেন, দক্ষিণ–পূর্বাঞ্চলীয় শহর মারদিনের কাছে দুটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পাঁচজন মারা গেছে এবং ৪৪ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছে।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উদ্ধারকর্মী এবং দমকলকর্মীরা পৌঁছায়। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন।

এজে / আল / দীপ্ত সংবাদ