শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তীব্র শীতে নাটোরে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তীব্র শীতে নাটোরে একজনের মৃত্যু

 

নাটোর লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ঠান্ডার কারণে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্লাটফর্মের মেঝেতে এক ব্যক্তি পাতলা চাদর দিয়ে ঢেকে শুয়ে ছিলো। তাকে বিভিন্ন ভাবে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ব্যক্তির শরীর থেকে চাদর উঠালে দেখা যায় তিনি মারা গেছেন। পরে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানায় প্রেরণ করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় সনাক্ত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ