শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার গণপদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রবিবার গণপদযাত্রা

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী রবিবার (৪ মে) রংপুরে গণপদযাত্রা কর্মসূচি আয়োজন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

পদযাত্রায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

পদযাত্রাটি মগানগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে রংপুর জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হবে। এই কর্মসূচিতে তিস্তাপাড়ের প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

শনিবার (৩ মে) রংপুর নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে নানা সময়ে রোডমার্চ, মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও বিগত সরকারগুলো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ৫ আগস্ট সরকারের পতনের পর আমরা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করি। পাঁচ জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাটিয়ে হাজার হাজার মানুষ ওই কর্মসূচিতে অংশ নেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।”

তিনি অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনো তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। অবস্থান কর্মসূচির সময় আমরা ঘোষণা দিয়েছিলাম, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই ধারাবাহিকতায় এবার গণপদযাত্রার আয়োজন করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমুখ।