শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিস্তা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিস্তা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মহসিন মিয়া নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কিশামত গ্রাম সংলগ্ন তিস্তা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। নিহত শিশু তালুক বেলকা গ্রামের মিস্ত্রিপাড়ার নওশা মিয়ার ছেলে ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, মহসিন গত সোমবার বাবার সঙ্গে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে রংপুর থেকে ফার্য়ার সার্ভিসের ডুবুরি দল এসে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে রাত হয়ে যায়। আজ সকালে ডুবুরি দল আবার খুঁজতে থাকে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

ভবতোষ রায় মনা/পূর্ণিমা/দীপ্ত নিউজ