শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তিস্তা বাঁচাও কর্মসূচিতে ভাষণ দেবেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তিস্তা বাঁচাও কর্মসূচিতে ভাষণ দেবেন তারেক রহমান

তিস্তার পানি বণ্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত বিএনপির দুই দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ।

জাগো বাহে–তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এ অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজারো মানুষ। লালমনিরহাট থেকে দ্বিতীয় দিন সকালে শুরু হয় গণ–পদযাত্রা। বিকেলে কর্মসূচির সমাপনীতে বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর বিভিন্ন স্থানেও দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে চলছে এ আয়োজন। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নিয়েছেন।