শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে
তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপরে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শনিবার (৮ জুলাই ) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

আসফা উদ দৌলা জানান, ‘উজানের ঢলে তিস্তার পানি শনিবার সকাল ৯ টার দিকে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।‘

প্রতিনিধিরা জানান, ‘পানি বৃদ্ধির কারণে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের চর গ্রামগুলো তলিয়ে যেতে শুরু করেছে।‘

চরাঞ্চলের প্রতিনিধিরা জানান, তিস্তার পানি বাড়ছে। নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

ইয়াছিন/পূর্ণিমা/দীপ্ত সংবাদ