শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

তিন দিবস সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের ফুলচাষিরা

আদীব জামাল
আদীব জামাল
তিন দিবস সামনে রেখে ব্যস্ত দিনাজপুরের ফুলচাষিরা
ফুল

আগামী দুইমাসের কয়েকটি দিবসে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ফুল চাষিরা। ফলন ভাল হওয়ায় লাভের আশা করছেন তারা।

দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া গ্রামে ঢুকতেই চোখে পড়বে বিস্তির্ণ এলাকা জুড়ে ফুটে আছে নানা রঙ আর জাতের গোলাপ। দিন দিন গোলাপ চাষের পরিধি বাড়ায় গ্রামটি এখন গোলাপ গ্রাম নামে পরিচিতি পেয়েছে।

৫ বছর আগে স্থানীয় এক ফুলচাষীর অনুপ্রেরনায় মাত্র ৩৩ শতক জমিতে প্রথম গোলাপের চাষ করেন রফিকুল ইসলাম। স্বল্প সময়ে লাভ ভালো হওয়ায় অনেকেই গোলাপ চাষে ঝুঁকছেন।
বিভিন্ন দিবসে ফুলের চাহিদা মেটাতে গোলাপের পাশাপাশি গাঁদা, রজনী গন্ধা ও বেলীসহ নানা জাতের ফুলের আবাদ করেছেন চাষিরা।

ফুল চাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন জেলা কৃষি বিভাগ। তিনি জানান, দিনাজপুরে উৎপাদিত ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য স্থানে পাঠানো হচ্ছে।