শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তিন জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

দেশের কোথাও নেমেছে স্বস্তির বৃষ্টি, আবার কোথাও রয়েছে তীব্র গরম। সকালে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াই জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে দেশের তিন জেলা যথাক্রমে নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রপাতে নিহত হয়েছেন সাতজন।

এরমধ্যে নরসিংদী জেলায় আলাদা স্থানে বজ্রপাতে মা–ছেলেসহ চারজন, টাঙ্গাইলে দুই ভাই ও গাজীপুরের শ্রীপুরে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং হাজীপুরে বজ্রপাত চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন– আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং ধান কাটা শ্রমিক করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) এবং হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহউদ্দিন (৫০)।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীর। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়াও টাঙ্গাইলের কালিহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই খালাতো ভাই আমির হোসেন (৫২) ও আফজার হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত সংবাদ