শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে বিগত সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করা হয় বৈঠকে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রচার–প্রচারণার কৌশল নির্ধারণে করণীয় নিয়েও আলোচনা হয়।