শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছন সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ মে) লন্ডনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ–সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা, এবং প্রবাস থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতাদের সংগঠন পরিচালনায় নিষ্ঠা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।