শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চ্যুয়াল বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চ্যুয়াল বৈঠক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার নেতৃত্ব দেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানে নিজ বাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নেন। প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, পারস্পরিক শুল্কহার, বাণিজ্যিক প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

এ বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারি মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ এবং একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

ভার্চ্যুয়াল বৈঠক সম্পর্কে বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সাহলে শিবলী এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।