শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে জোনায়েদ সাকির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের সঙ্গে জোনায়েদ সাকির বৈঠক

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠক আরো উপস্থিত ছিলেন দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসলিমা আখতারসহ কেন্দ্রীয় নেতারা।

বৈঠকে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সান্ত্বনা দেন গণসংহতি আন্দোলনের নেতারা। এসময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে জোনায়েদ সাকি বলেন, শোক জানাতে এসেছিলাম। তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা শুনেছি। চব্বিশের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী যেন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সে বিষয়ে কথা বলেছি।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব সরকারের। এতে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে। দেশ পুনর্গঠনের জন্য জাতীয় ঐক্য দরকার বলেও উল্লেখ করেন তিনি।