তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে মাদকমুক্ত শান্তির নীড় : আমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশ হবে মাদকমুক্ত ও শান্তিময় এক আবাসস্থল। বিএনপির মূলনীতিই হলো, তারা যে প্রতিশ্রুতি দেয়, তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে।

সোমাবার (১৭ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকে মাদকমুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আপনাদের এলাকায় যাতে কেউ মাদকে আসক্ত না হয়, কেউ মাদক সেবন বা বিক্রি না করে সেদিকে কড়া নজর রাখতে হবে।

মাদকের সাথে জড়িতদের চিহ্নিত করে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন, ঢাকা২ নির্বাচনী এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ কিংবা ভূমি দখলকারীর অস্তিত্ব থাকবে না। ঢাকা২ আসনসহ পুরো বাংলাদেশকে একটি শান্তির নীড়‘-এ পরিণত করাই সরকারে লক্ষ্য।

আমান উল্লাহ আমান উল্লেখ করেন, বিএনপি মূলত জনগণের সরকার, জনসেবা ও জনগণের পাশে থাকার সরকার।

যেকোনো উস্কানির মুখেও ধৈর্য ধারণ করে দেশের উন্নয়ন, স্বনির্ভরতা ও শান্তি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীনভিউ সোস্যাল ডেভেলপমেন্টের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীরা। পরে প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপন করেন অতিথিরা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More