শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে বার্তা সংস্থা রয়টার্স বিশ্বের প্রভাবশালী সব সংবাদমাধ্যমই তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে।

কাতারভিত্তিক আল জাজিরা তাদের শিরোনামে বলেছে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরের শিরোনামে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী ‘প্রার্থী’ হিসেবে উল্লেখ করেছে।

এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল– খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন ১৭ বছর পর। পাকিস্তানের পত্রিকা দ্য ডন লিখেছে নির্বাচনের আগমুহূর্তে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির এই প্রভাবশালী ব্যক্তিত্ব তারেক রাখমান।

এদিকে ভারতের সংবাদমাধ্যমগুলোতেও বেশ গুরুত্ব পেয়েছে তারেক রহমানের দেশে ফেরার খবর। ভারত–বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এই প্রত্যাবর্তন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত ভারতীয় গণমাধ্যমগুলোর।