শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তামিমের সুস্থতায় দোয়া প্রার্থনা করলেন তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তামিমের সুস্থতায় দোয়া প্রার্থনা করলেন তারেক রহমান

খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আশু সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি

কায়মনোবাক্যে আল্লাহর কাছে এ দোয়া করি।

উল্লেখ্য, সোমবার বিকেএসপি ৩ নম্বর মাঠে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে মাঠে নামার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে এনজিওগ্রাম করে জানা যায়, অল্প সময়ের ব্যবধানে তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল।

 

এসএ