শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

 

তাইওয়ানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানিয় সময় মঙ্গলবার সকালে দেশটির পূর্ব উপকূলে এ কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের জেরে রাজধানী তাইপের ভবনগুলো কেঁপে ওঠে। তবে, এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইওয়ানের আবহাওয়া অফিস জানায়, হুয়ালিয়েন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩ দশমিক ৫ মাইল।

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। গত বছরের অক্টোবরে ইলান শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

 

আল/ দীপ্ত সংবাদ