শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

তাঁতিদের মধ্যে বিনা শুল্কে ৫ কোটি টাকার সুতা ও কেমিক্যাল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তাঁতিদের মধ্যে বিনা শুল্কে ৫ কোটি টাকার সুতা ও কেমিক্যাল বিতরণ
সুতা ও কেমিক্যাল বিতরণ

সিরাজগঞ্জ প্রাথমিক পাঁচটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার মালশাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মাহামুদ হোসেন। জেলার করোনায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের টিকিয়ে রাখতে বছরজুড়ে পর্যায়ক্রমে সুতা ও কেমিক্যাল বিতরণ করে আসছে বাংলাদেশ তাঁত বোর্ড।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর তিন নাম্বার ওয়ার্ড সমিতি, শাহজাদপুর উপজেলায় গাড়াদহ ইউনিয়ন, দূর্গানগর ইউনিয়নের ২নং ওয়ার্ড সমিতি, খুকনী ইউনিয়নের ২নং ওয়ার্ড ও উল্লাপাড়া পৌরসভার প্রাথমিক সমিতির মোট ১২৬ জনকে মোট চার কোটি ৯৫ লাখ টাকার ক্যেমিক্যাল, রং ও সুতা বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁত বোর্ডের উপসচিব আবু মাসুদ, মহা–পরিচালক কামনাশীষ দাস, কাষ্টমস অফিসার রোজিনা খাতুন, বাংলাদেশ তাঁত বোর্ড এর সভাপতি মনোয়ার হোসেন সহ বিভিন্ন তাঁত সমিতির সদস্যরা।

এ দিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন, সরকার তাঁতিদের দিকে এভাবে সু–নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রান ফিরে আসবে।

সিরাজুল ইসলাম/পূর্ণিমা/দীপ্ত নিউজ