শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

সদ্য ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) শহরের কাচারী বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার নেতা মুফতি আল আমিন হোসাইন, মুফতি আমিনুল ইসলাম বুলবুল, মুফতি তৌহিদুল ইসলাম, আনারুল ইসলাম আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে। সকল দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More