শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না,মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না,মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না এবং এর বিরোধিতাকারীরা গণশত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশে তিনি আরো বলেন, সরকার নতুন কোরে মামলা মামলা খেলা শুরু করেছে। এতে কোন লাভ হবে না।

ণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল কেউবা পায়ে হেঁটে আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গণসমাবেশের মাঠ। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত গণসমাবেশে বিএনপি নেতারা বলেন, বিএনপির সমাবেশ করতে যত টাকা খরচ হয়, সরকার তার থেকে বেশি টাকা খরচ করে সমাবেশ পন্ড করার জন্য।

বিএনপির মহাসচিব বলেন, সবকিছুর দাম বেড়েছে। তাই খেটে খাওয়া মানুষ, কৃষক-শ্রমিক, মেহনতি জনতা কেউ ভাল নেই। তিনি বলেন, ১৪ বছর ধরে অত্যাচার, লুটপাট চালিয়ে বর্তমান সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।