শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় বরগুনায় হাজার হাজার মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবি শিক্ষার্থী তানভীরের জানাজায় বরগুনায় হাজার হাজার মানুষের ঢল

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী তানভীরের জানাজা সম্পন্ন হয়েছে। তার জানাজায় অংশ নিয়েছেন বরগুনার সর্বস্তরের মানুষ। সর্বকালের সবচেয়ে বড় জানাজার নামাজ ছিল এটা।

বুধবার (১৪ জুন) রাত সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ মাঠে এ জানাজা নামাজ সম্পন্ন হয়। পরে তার গ্রামের বাড়ি রায়ভোগে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত শিক্ষার্থী তানভীর আহমেদ (২৩) বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল মালেকের ছেলে। তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

জানা যায়, সোমবার (১২ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন তানভীর। এর ৪৪ ঘণ্টা পর বুধবার তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর রাতেই তার মরদেহ নিজ জেলা বরগুনায় পৌঁছে। পরে বরগুনা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে জেলাজুড়ে। তার মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে কলেজ মাঠে। শেষবারের মত তাকে এক নজর দেখতে ভিড় করে জেলার সর্বস্তরের মানুষ। ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তার বাবা ও পরিবারের সদস্যরা। ছোটবেলার সহপাঠীরাও বন্ধু হারানোর শোকে কাতর।

 

শাহ্ আলীআফ/দীপ্ত নিউজ