শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

ঢাবি ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাবি ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

সরকার পতনের একদফা দাবি, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ক্যাম্পাসে বিভিন্ন ফটকে তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গেলে মারধর ও নির্যাতন করে ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীররাতে কার্জন হল এলাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা।

নির্যাতিতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অমর একুশে হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহ–সভাপতি জসিম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা শাহবাগ থানা হাজতে আটক রয়েছেন।

ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রদলের যুগ্ম–সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এ বিষয়ে বলেন, এভাবে বারবার ছাত্রদলের রক্ত ঝরিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। সহযোদ্ধাদের শরীরের প্রতিটি আঘাত আমাদের শরীরের ওপর আঘাত, সহযোদ্ধাদের ঝরা প্রতি রক্তের ফোটা, আমাদের শরীর থেকে ঝরা রক্তবিন্দু। প্রতিটি আঘাত ও প্রতি ফোটা রক্তের জবাব আমরা রাজপথেই নিব। সেই দিনটা বেশি দূরে নয়।

তিনি জসিম ও মিশুকের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি না দিলে যেকোন ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

 

সানজিদা প্লাবনী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ