শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ঢাকা-৮ আসনে জামায়েতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকা-৮ আসনে জামায়েতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েম

অন্য সব আসনের মতো ঢাকা–৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন, শাহজাহানপুর) আসনেও চলছে নানা হিসাব–নিকাশ। আসনটিতে দলের তরফ থেকে ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েম‘কে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগ প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েম‘কে তালিকার শীর্ষে রাখা হয়েছে।

যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা দেয়নি।

উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকা–৮ আসনে ধানের শীষ প্রার্থী হিসেবে মির্জা আব্বাসের নাম ঘোষণা করেছে বিএনপি। অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

 

এসএ