শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আমিন বাজার ডিআরএস থেকে হাজারীবাগ ডিআরএস পর্যন্ত বিতরণ পাইপলাইনে লিকেজ মেরামতের কারণে খোলামোড়া, আটিবাজার, কাকাতিয়া, হাজরাতুর ও মাঝেরচর এলাকায় দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহে চাপ কম হতে পারে।