
ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

পাইপলাইনে লিকেজের ফলে ঢাকার বেশ কিছু এলাকায় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কালিবাড়ী রোড, চুনকুটিয়া, কেরাণীগঞ্জ এলাকায় পিএসআইজি গ্যাস পাইপলাইনের উপর অবৈধ পাইলিং এর ফলে সৃষ্ট লিকেজের প্রেক্ষিতে চলমান মেরামত কাজের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষে যত তাড়াতাড়ি সম্ভব উল্লেখিত এলাকায় গ্যাস সরবরাহ চালু করা হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।








