শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে বিএনপির চিঠি

ঢাকা মহানগর দক্ষিণে বিক্ষোভ মিছিল পালনের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

সোমবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিটি ডিএমপিতে পাঠানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।

‘এ অবস্থায় মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে (ডিএমপি কমিশনার) বিশেষভাবে অনুরোধ করা হলো‘ মর্মে চিঠি পাঠানো হয়।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ