শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ঢাকায় কালবৈশাখী ঝড়, সঙ্গে ঝুম বৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঢাকায় কালবৈশাখী ঝড়, সঙ্গে ঝুম বৃষ্টি

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর এর আগেই আগামী চার দিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি এখন দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি সাত বিভাগের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার ঈদুল ফিতরের দিনেও একই পরিস্থিতি থাকতে পারে। সিলেটসহ দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ওইদিনও সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে।