শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক: রিজভী
রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠকটি হবে ‘ঐতিহাসিক’ এবং এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (১১ জুন) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশ ও জাতির জন্য এ বৈঠকটি মঙ্গলজনক হবে। গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এটি একটি বড় অগ্রগতি হবে বলে আমরা মনে করি।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, “আমরা যুক্তিপূর্ণভাবে জানিয়েছি কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। আমরা বিশ্বাস করি, অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবতা বিবেচনা করেই সময় নির্ধারণ করবে।”

রিজভী আহমেদ আরও বলেন, “আমরা সংলাপ, সমঝোতা এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান চাই। সরকারেরও দায়িত্ব হচ্ছে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করা।”

সংবাদ সম্মেলনে রিজভী ভারতের দিক থেকে বাংলাদেশে ‘পুশইন’ সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “বাংলাদেশের ভূখণ্ডে যদি কেউ পা বাড়ায়, আমাদের স্বার্থে আঘাত করে— তাহলে তার প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার।”

তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সম্পর্ক ও সীমান্ত নীতিতে সৌহার্দ্য বজায় রেখে হলেও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেয়া যাবে না।”