শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ড্রোন হামলায় হামাসের উপ-প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড্রোন হামলায় হামাসের উপ-প্রধান নিহত

 

লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ–প্রধান সালেহ আল–আরৌরি নিহত হয়েছেন।

মঙ্গলবার এই হামলা চালানো হয়। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী পরিচালিত আল–মায়াদিন টেলিভিশনের খবরে এ দাবি করা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন এবং ইসরায়েলি ড্রোন হামলায় এই বিস্ফোরণ ঘটেছে।

এই ঘটনার জেরে ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। বুধবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

মঙ্গলবার বৈরুতে বিস্ফোরণ ও আরৌরি হত্যার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

এদিকে হামাস বলেছে, আরোরির হত্যাকান্ড তাদের পরাজিত করতে পারবে না।

হামাসের নেতা ইসমাইল হানিয়ে এক বিবৃতিতে এই হত্যাকা–ের নিন্দা জানান এবং ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত বর্ণনা করে বলেছেন, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ও চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ–প্রধান সালেহ আল–আরোরি হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের প্রতিষ্ঠাতা কমান্ডার ছিলেন। ১৯৮৭ সালে তিনি হামাসে যোগ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি পশ্চিম তীরে গোষ্ঠীটির সামরিক উপস্থিতি প্রতিষ্ঠায় সহায়তাও করেন।

 

এসএ/দীপ্ত নিউজ