শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ড্রাইভিং লাইসেন্স সংশোধনের জন্য ভুক্তভোগী শ্রমিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ড্রাইভিং লাইসেন্স সংশোধনের জন্য ভুক্তভোগী শ্রমিকদের মানববন্ধন
শ্রমিকদের মানববন্ধন

পেশাদার গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স এর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম তারিখ সংশোধন করে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার সুযোগ প্রদান করাসহ একাধিক দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন কয়েক জেলার চালক ও শ্রমিকরা।

রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল জানান, দাবিগুলোর মধ্যে রয়েছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্ম তারিখ সংশোধন, ড্রাইভিং লাইসেন্সের নথিপত্র ও ছাড়পত্রের কার্যক্রম দ্রুত কার্যকর, শ্রেণী সংযোজন ড্রাইভিং লাইসেন্সের বারকোডে লার্নার এর পরীক্ষার দিন ফিঙ্গারের সময় পূর্বের ড্রাইভিং লাইসেন্স সংযোজন করে ছবি তোলার ব্যবস্থা উল্লেখযোগ্য।

মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ বছর আগে যিনি চালক হিসেবে লাইসেন্স পেয়েছিলেন তার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল নেই। তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। এ কারণেই আগের লাইসেন্সের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখের গরমিল রয়েছে। জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ অনুযায়ী এসব লাইসেন্স দ্রুত নবায়ন করতে হবে। তা না হলে প্রয়োজনে আরো বড় আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

 

জান্নাতুল আওলিয়া / পূর্ণিমা/ দীপ্ত নিউজ