শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডোমারে ৫ কি.মি. সড়ক মেরামতের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডোমারে ৫ কি.মি. সড়ক মেরামতের উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে দুই কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটার পাকা সড়ক মেরামতের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২ টার দিকে হরিণচড়া ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক সুরক্ষা আওতাধীন উপকার ভোগীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার উদ্বোধন করেন।

হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌসী হ্যাপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ আহমেদ শান্তু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

এলজিইডির বাস্তবায়নে হরিণচরা ইউপি হতে তুহিন বাজার ভায়া বুড়ির হাট ভায়া বক্করের মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক মেরামত কাজের দুই কোটি ১০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। 

সামাজিক সুরক্ষা আওতাধীন উপকারভোগী ও জনসাধারণের সঙ্গে মতবিনিম অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সুবিধাভোগী উপস্থিত ছিলেন। 

 

ইয়াছিন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ