শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

ডেঙ্গুতে আক্রান্ত সাংবাদিক আরিফের পাশে তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত সাংবাদিক আরিফের পাশে তারেক রহমান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে উপহার দেওয়া হয়।

ডা. রফিকুল ইসলাম কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সাওনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান এবং তা তারেক রহমানকে অবহিত করেন তিনি।

এ সময় ডা. এসএম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরিফ সাওন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

উল্লেখ, গত শনিবার বিকেল ৪টার দিকে ১০৪ জ্বর আসে। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৫ নভেম্বর রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। বুধবার (২৭ নভেম্বর) প্লাটিলেট নামে ৩৩ হাজারে। এখনও তিনি শঙ্কা মুক্ত নন।