শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
অন্যান্য

ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ দখল করেন এসব শিক্ষার্থী।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। পরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণার প্রজ্ঞাপন জারি করতে এ ঘণ্টার সময় বেঁধে দেন তারা। আল্টিমেটাম শেষ হলে শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।

জানা গেছে, এ সময় শাহবাগ থানার সামনে ব্যারিকেড বসায় পুলিশ। তবে ব্যারিকেড ভেঙে শাহবাগ দখলে নেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

শিক্ষার্থীরা জানান, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছেনা। এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।