শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে চলছে পেমেন্ট মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে চলছে পেমেন্ট মেলা

 

দেশজুড়ে সহজ, নিরাপদ ও ডিজিটাল পেমেন্টকে আরও উৎসাহিত করতে দিনাজপুর শহরে চলছে তিনদিন ব্যাপী পেমেন্ট মেলা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিকাশ আয়োজিত এই মেলার উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিকাশের বগুড়া জোনের হেড অফ সার্কেল পার্থ প্রতিম ভট্টাচার্য্যসহ অন্যান্য কর্মকর্তারা।

মেলায় বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ড, পোষাক, জুতা, খেলনা, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প ও খাদ্য সামগ্রী সহ ৩০টি স্টল রয়েছে। মেলায় গ্রাহকরা কেনাকাটার ওপর মার্চেন্ট ভেদে পাচ্ছেন বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ও শনিবার (৩০ ডিসেম্বর) মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

এসএ/দীপ্ত নিউজ