শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৩, গ্রেপ্তার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৩, গ্রেপ্তার ৬

 

নারায়ণগঞ্জ আড়াইহাজারে ডাকাতের সাথে পুলিশ সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ সব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বিষনন্দী এলাকায় ৬–৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী ২ জনের গতিরোধ করে তাদের মোরটসাইকেল, টাকা, মোবাইল লুটে নেয় এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত জুয়েলকে আটক করে।

পরে জুয়েলের তথ্যমতে আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। জানমাল রক্ষার্থে পুলিশ শর্টগানের গুলি ছুড়লে ডাকাত সদস্য ফাহিম গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে কয়েকজন ডাকাতকে গ্রেপ্তার করে তাদের দেয়া তথ্যমতে নরসিংদী অভিযান চালিয়ে ১ ডাকাতকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মোটরসাইকেল, মালামাল উদ্ধার করে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন সজীব (২৮), জুয়েল (২৫), বাদল (২৫), আমজাদ (২৬), রাকিব (১৯), মমিন (২৬) ।

পুলিশ আরও জানান, উক্ত ঘটনায় ডেমরা ও আড়াইহাজার থানায় পৃথক দুটি মামলা ও ডাকাত সদস্যদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সদস্য গুলিবিদ্ধ সুজিতকে ঢাকা মেডিকেল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ও অন্য সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

 

এসএ/দীপ্ত নিউজ