ডাকসু নির্বাচন, আলোচনায় সাংবাদিক কার্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য নির্দিষ্ট সাংবাদিকদেরকে জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তবে এই কার্ডে সাংবাদিকদের নাম, পদবি, প্রতিষ্ঠানের নামেও দেখা গেছে একগাদা ভুল। যা নিয়ে ক্ষুব্ধ সাংবাদিকরা, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে সমালোচনার ঝড়।

এই কার্ডগুলোতে স্বাক্ষর আছে ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫–এর চিফ রিটার্নিং অফিসারের। সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। ডেইলি সান–এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন–এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবিতেও আছে ভুল। Staff Correspondent এর প্রথম অংশে লেখা হয়েছে Stff, অর্থাৎ বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান–এর পদবিতে লেখা ছিল ‘স্যার রিপোর্টার’।

বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha হয়ে গেছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। অপরদিকে চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ–এর নাম লেখা হয়েছে মো. হারুর–অর–রশিদ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More